1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
যত দ্রুত সম্ভব সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক: সামছুজ্জমান দুদু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

যত দ্রুত সম্ভব সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক: সামছুজ্জমান দুদু

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১০:০৯ এএম
শেয়ার করুন

প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছিলেন। আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেয়া হোক।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে‌ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন কালে বিএনপি’র ভাইস চেয়ারম্যান সামছুজ্জামান দুদু এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ৩১ দফা বিএনপি’র একার না। ক্ষমতায় গেলে বিএনপি দেশের জন্য কি করবে সেটি ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য বিএনপির দেওয়া ৩১ দফার বিকল্প নেই।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত হয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিনসহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপি’র নেতারা।
কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের  প্রায় ৬ শতাধিক নেতা।
আজ বিকাল সাড়ে ৪ টায় কর্মশালায় ভার্চুয়ালী যোগ দিবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই বিভাগের আরো খবর