1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাঙলা কলেজে বিআরটিসির নতুন ডাবল ডেকার বাস, স্বস্তিতে শিক্ষার্থীরা - আজকের কাগজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

বাঙলা কলেজে বিআরটিসির নতুন ডাবল ডেকার বাস, স্বস্তিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৩:৩৮ পিএম
শেয়ার করুন

ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি বাঙলা কলেজে অবশেষে যোগ হলো বহু প্রতীক্ষিত নতুন বাস। দীর্ঘদিন পরিবহন সংকটে ভোগা শিক্ষার্থীদের জন্য এটি এক বড় স্বস্তির বার্তা হয়ে এসেছে। প্রথমবারের মতো কলেজটির পরিবহন বহরে যুক্ত হলো বিআরটিসির একটি ডাবল ডেকার বাস।

শিক্ষার্থী ও কলেজ সংশ্লিষ্টদের মতে, এতদিন কলেজে মাত্র দুটি বাস থাকলেও সেগুলোর একটি প্রায় অকেজো অবস্থায় ছিল। প্রতিদিন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে কলেজে আসা-যাওয়া করতেন শত শত শিক্ষার্থী, যার ফলে তাদের ভোগান্তির যেন শেষ ছিল না।

অবশেষে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে এগিয়ে আসেন বর্তমান অধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান। বুধবার (৩০ এপ্রিল) সকালে কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে বাসটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা। নতুন বাসটির নাম দেওয়া হয়েছে ‘মুক্তি’।

এই উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থী নাফিজ আন্নান অর্ণব বলেন, “নতুন বাস আসাটা আমাদের জন্য অনেক স্বস্তির বিষয়। এতে যাতায়াতে যেমন সময় বাঁচবে, তেমনি খরচও কমে আসবে। আশা করি আরও বাস যুক্ত হবে।”

অধ্যক্ষ কামরুল হাসান বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজ তার একটি বাস্তব রূপ লাভ করলো। পরিবহন সমস্যা নিরসনে আমরা আরও পদক্ষেপ নেব।”

‘মুক্তি’ নামের ডাবল ডেকার বাসটি প্রতিদিন সকালে ৭:২৫ মিনিটে নবীনগর থেকে যাত্রা শুরু করে সাভার, হেমায়েতপুর, গাবতলী হয়ে কলেজে পৌঁছাবে এবং দুপুর ২:৩০ মিনিটে কলেজ থেকে পুনরায় নবীনগরের উদ্দেশে রওনা দেবে।

বহুল কাঙ্ক্ষিত এই পরিবহন সুবিধা পেয়ে শিক্ষার্থীরা এখন আরও সাচ্ছন্দ্যে ও নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সবাই।

এই বিভাগের আরো খবর