1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রুয়েটে ক্র্যাকারজ্যাক ২.০-এর চ্যাম্পিয়ন ‘টিম বিজম্যানিয়াক’ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

রুয়েটে ক্র্যাকারজ্যাক ২.০-এর চ্যাম্পিয়ন ‘টিম বিজম্যানিয়াক’

মো. বিপ্লব উদ্দীন
  • আপডেট টাইম : শুক্রবার, ২ মে, ২০২৫ ২:৪৪ পিএম
শেয়ার করুন

উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিজনেস কেস প্রতিযোগিতা শি’স্টেম প্রেজেন্টস ‘ক্র্যাকারজ্যাক ২.০’তে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম বিজম্যানিয়াক’। সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। রুয়েটের আইপিই ক্লাব এটির আয়োজন করে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন রুয়েটের উপাচার্য প্রফেসর এসএম আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি ছিলেন এলজেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল হক।

২৭৭টি দল নিবন্ধনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয়। তবে বাছাই শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ছয়টি দল। এতে প্রথম রানার-আপ হয়েছে ‘টিম রসমালাই’ এবং দ্বিতীয় রানারআপ হয় ‘টিম ইনকগনিটো’।

আয়োজনের বিষয়ে আইপিই ক্লাবের মডারেটর আরিফুল হক বলেন, এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের ইনোভেটিভ আইডিয়া প্রকাশের সুযোগ বাড়ে। পাশাপাশি তারা আরো কার্যকরভাবে কাজ করতে পারে। সেজন্য এমন আয়োজন করেন তারা। তিনি এমন আয়োজন আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে জানান।

প্রসঙ্গত, চূড়ান্ত পর্বের অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের শহীদদের স্মরণে দুই মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর একে একে প্রতিযোগী দলগুলো তাদের কেইস উপস্থাপন করেন। প্রতিটি দল ১০ মিনিট সময় পায় তাদের প্রেজেন্টেশনের জন্য। তারা এ সময়ে তাদের সৃজনশীলতা, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা তুলে ধরে।

এই বিভাগের আরো খবর