1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার ৫শ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১ হাজার ৫শ কৃষকের মাঝে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫ ৯:৪৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘২০২৫-২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রবি মৌসুমে অনাবাদী ও মৌসুমী পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে এ প্রকল্পের আওতায় উপজেলায় ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১ হাজার ৫ শ কৃষকের মাঝে একযোগে বিনামূল্যে সরিষা বীজ ও তিন ধরনের রাসায়নিক সার বিতরণ করা হয়। এক বিঘা বা ৩৩ শতাংশ জমিতে সরিষা চাষ করতে পারে সে পরিমাণ ১ কেজি সরিষা বীজ এর সাথে তিন ধরণের মোট ১৫ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হয়। বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম সার্বিকভাবে তত্ত্বাবধান করেন উপজেলা কৃষি অফিসার জুবায়ের আহমেদ। বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন।
প্রধান অতিথি বলেন,আমি বিশ্বাস করি আজকের এই কার্যক্রম চৌদ্দগ্রাম উপজেলায় কৃষির সম্প্রসারণ ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *