1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আজ থেকে শুরু জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে অস্ট্রিয়ায় অধ্যয়নরত যুবকের দুই আইফোন ছিনতাই সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত মোংলা বন্দর পরিদর্শন করে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দেড় মিনিটে ৩৫ বার ‘স্যার’, ভাইরাল রাজারহাটের ইউএনও! সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতি গোষ্ঠীর রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ সৌদিগামী ১৩৫ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ২০,৬৭২ যাত্রী আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই: স্পিকার ‘এসআরবি’ লেখা জ্যাকেটে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় সাবেক সেনাসদস্য সহ গ্রেপ্তার ৬ ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় একই পরিবারে ২ জন নিহত, স্থানীয়রা ক্ষোভে বন্ধ করলেন সেলফি পরিবহন

আজ থেকে শুরু জকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ

ছায়মা ইসলাম মিম , জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ ৮:১৭ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রবিবার ও সোমবার) তারিখে।

কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

অন্যদিকে, হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, নির্ধারিত সময়ের পর আর মনোনয়নপত্র বিতরণ করা হবে না।

প্রসঙ্গত, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে জকসু ও হল সংসদ নির্বাচন। যারই পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম বার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে ঘোষিত তফসিল অনুযায়ী এই ধারাবাহিক কর্মসূচিগুলো অনুষ্ঠিত হচ্ছে।

এই বিভাগের আরো খবর