1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উৎসব মুখর নির্বাচনের মধ্য দিয়ে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

উৎসব মুখর নির্বাচনের মধ্য দিয়ে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

গাজী তাহের লিটন, ভোলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ ৭:২৭ পিএম
শেয়ার করুন

আনন্দমুখর পরিবেশে ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ভোলা প্রেসক্লাব অডিটরিয়ামে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে। এবারের নির্বাচনে ১১ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২০ জন প্রার্থী। মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিতে

আসা সাংবাদিকরা জানান, দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য এবং কার্যক্রমের উন্নয়নে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে়বে। ভোটগ্রহণ শেষে বিকাল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নজরুল হক অনু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে জুন্নু রায়হান ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুন অর রশীদ ও মিজানুর রহমান পান ৮ ভোট করে।

সাধারণ সম্পাদক পদে এম হেলাল উদ্দিন ২১ ভোট পেয়ে বিজয়ী হন, যেখানে প্রতিদ্বন্দ্বী এইচ এম জাকির পান ১০ ভোট।

সহ-সভাপতি পদে কামরুল ইসলাম ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, আর তার প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন পান ১২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আরিফ হোসেন লিটন ১৯ ভোটে বিজয়ী হন; মলয় চন্দ্র দে পান ৬ ভোট এবং ফরিদুল ইসলাম পান ৫ ভোট।

অর্থ সম্পাদক পদে জুয়েল সাহা বিকাশ ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকাম্মেল মিশু পান ১২ ভোট।
দপ্তর সম্পাদক পদে ইমতিয়াজুর রহমান ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী মনসুর আলম পান ১৫ ভোট।

এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনজুর আলম একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন—জসিম রানা (২২ ভোট), সিদ্দিকুল্লাহ (২০ ভোট) ও ছোটন সাহা (১৪ ভোট)।
নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন কমিশনার নাসির লিটন ও অচিন্ত্য মজুমদার।

এই বিভাগের আরো খবর