1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬ ৯:৩৫ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদী আমিন দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

রবিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি নিয়মিত কাজ করবে, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হবেন মাহদী আমিন ও প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ।

নির্বাচন সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে। কীভাবে প্রার্থীদের সহযোগিতা করা হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনে আমরা কী ভূমিকা রাখবো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে নিম্নোক্ত নেতৃবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।

কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু এবং প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইসমাইল জবিউল্লাহ।

কমিটিতে সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাড. কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না , আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *