1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬ ৬:৫৪ পিএম
শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।

সাক্ষাৎ শেষে দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আগামীদিনে একসঙ্গে কাজ করার বিভিন্নদিক নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে চীনের রাষ্ট্রদূত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে তারেক রহমানকে সমবেদনা জানিয়েছেন।
আসন্ন নির্বাচন নিয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা নির্বাচননিয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কোনো উদ্বেগ নেই। তবে নির্বাচিত সরকার দেশের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা চীনা রাষ্ট্রদূতের বলেও জানান বিএনপির এ নেতা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *