1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে: নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬ ১০:১৫ পিএম
শেয়ার করুন

একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে এনসিপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। জনগণকে বিচার-বিবেচনা করে ভোট দিতে হবে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল, এখন নির্বাচনে এসে বলছে মামলা তুলে নেবে। এটা তাদের কূটকৌশল, এতে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা ৩১ দফা থেকেও সরে এসেছে।

তিনি সতর্ক করে বলেন, একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছে।

যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *