1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুক্তি দেওয়া হচ্ছে না পরীর ‘মুখোশ’ - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২ কুড়িগ্রামে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ঘিরে কিশোর-কিশোরীদের ফুটবল উৎসব আমিরাতে ভিসা বাতিল নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যনগর সীমান্তে বাঙ্গালভিটায় বিজিবির অভিযানে, ২৮ ভারতীয় গরু ও ১ টি স্টিলবডি নৌকা আটক ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা: বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিক্রিয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পক্ষে আদালতে ছিল না কোন আইনজীবী

মুক্তি দেওয়া হচ্ছে না পরীর ‘মুখোশ’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২ ১:০৩ পিএম
শেয়ার করুন

চলতি বছরের শুরুতেই ভক্ত-দর্শকদের সুখবর জানান হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। মা হতে যাচ্ছেন তিনি। আর তার সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। গত বছর ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। তবে সুখবরটি এতদিন চেপে রেখেছিলেন তারা।

এদিকে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী শুক্রবার (১১ জানুয়ারি) মুক্তি পাওয়ার কথা ছিল পরীর অভিনীত নতুন সিনেমা ‘মুখোশ’। পরিকল্পনা অনুযায়ী এটি জমাও দেওয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। আর পেয়েছে বিনা কর্তনে ছাড়পত্রও।

তবে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত ‘মুখোশ’ মুক্তি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন এর পরিচালক ইফতেখার শুভ। তার ভাষ্য, ‘আনকাট সেন্সর পেয়েছে “মুখোশ” সিনেমাটি। দেশ ও দেশের বাইরে ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই মুক্তি পাবে সিনেমাটি।’

তিনি আরও বলেন, ‘সব পরিকল্পনা গুছিয়ে নিয়েছিলাম ২১ তারিখ মুক্তি দেওয়ার। সেটা তো আর এই পরিস্থিতিতে হচ্ছে না। এখন অপেক্ষা করা ছাড়া তো উপায় দেখছি না। তাই ছাড়পত্র পেয়ে যেমন আনন্দ লাগছে, তেমন মুক্তি না দিতে পারায় মনটাও খারাপ হয়ে আছে।’

‘মুখোশ’র প্রধান তিনটি চরিত্রে আছেন সুপারস্টার ভূমিকায় রোশন, সাংবাদিক পরীমনি ও লেখক মোশাররফ করিম। আরও আছেন আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপুসহ অনেকে। সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন।

এই বিভাগের আরো খবর