1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
এদেশে রাজার ছেলে রাজা মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সে দ্বারা আমরা পাল্টে দিতে চাইঃ ফেনীতে ড.শফিকুর রহমান - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

এদেশে রাজার ছেলে রাজা মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সে দ্বারা আমরা পাল্টে দিতে চাইঃ ফেনীতে ড.শফিকুর রহমান

মাহবুবুর রহমান মিয়াজী,ফেনী থেকে ফিরে
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬ ৮:৩২ পিএম
শেয়ার করুন

স্বাধীনতা ও সার্বভৌম ন্যায় এবং ইনসাফের পক্ষে এদেশে রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে সে দ্বারা আমরা পাল্টে দিতে চাই,রাজার ঘরে জন্ম নিলেই রাজা হওয়া যাবেনা,মন্ত্রীর ঘরে জন্ম নিলেই মন্ত্রী হওয়া যাবেনা, তার আপন যোগ্যতা যদি থাকে তাহলে সে এ কাজের জন্য নির্বাচিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে একটা সাধারন রিকশা চালক ভাই তার সন্তানের মেধা বিকাশের মাধ্যমে সেও যেনো এদেশের প্রধানমন্ত্রী হতে পারে।
শুক্রবার সকালে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা,শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা দেশের মানুষকে ভালোবাসেন তারা হ্যা তে ভোট দিবেন, হ্যা বিজয়ীর হলে বাকী ভোটের মুল্যায়ন হবে হ্যা বিজয়ী না হলে বাকিভোটের ও মুল্যায়ন হবেনা।
এমন বাংলাদেশ আমরা গড়তে চাই না, যে বাংলাদেশে অতিতের বস্তাপঁচা রাজনীতি যা ফ্যাসিবাদ একনায়কতন্ত্র উপহার দিয়েছে দুর্নীতিকে চ্যাম্পিয়ন বানিয়েছে ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই।
তিনি আরও বলেন আমাদের কাছে, হিন্দু বৌদ্ধ মুসলিম খৃষ্টান সবাই সমান,আসমানের নিচে জমিনের উপরে বাংলাদেশে যারা বসবাস করবে আমরা সবার সমান অধিকার রক্ষা করতে বদ্ধপরিকর। কেউ আমাদের আটকাতে পারবেন না।
ডা,শফিকুর রহমান বলেন শহিদদের সম্মান করুন দেশকে সম্মান করুন, মা- বোনদের সম্মান করুন, সম্মান করলে মাথা গরম করার কোনো সুযোগ নাই। মা -বোন সবার আছে কিছু কিছু জায়গায় যাহারা মা- বোনদের গায়ে হাত দিয়েছেন, তাদেরকে আহব্বান জানাবো মা- বোনদের সম্মান করুন তাহলে বাংলার সব মা বোনদের আপনি সম্মান করতে পারবেন।
খবরদার মা-বোনদের সম্মান নিয়ে টানাটানি করবেন না, তাহলে আল্লাহ আরশ কেপেঁ উঠবে যে মায়েদের পেটে মাধ্যমে দুনিয়াতে আসছি সে মায়েদের অসম্মান আমরা বরদাশত করতে পারবোনা। শহিদ রেজাউল করিম ও শহিদ উসমান হাদি আবু সাঈদের কি দোষ ছিলো।
তাদের গুলি করা হয়েছে, তারা আমাদের শিখিয়ে গিয়েছে বীর কখনো পালায়না।
জেলা আমির মাওলানা আবদুল হান্নানে সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি সাদিক কায়েম ও কেন্দ্রীয় মজলিশের সুরা সদস্য অধ্যাপক লেয়াকত আলি ভূঁইয়া, ফেনী ১ আসনের প্রার্থী এড. কামাল উদ্দিন, ফেনী ২ আসনে প্রার্থী মজিবুর রহমান মন্জু,ফেনী ৩ আসনের প্রার্থী ডা মোঃ ফখরুদ্দিন মানিক।
এ সময় জামায়াতে আমির যুবকদের উদ্দেশ্য বলেন আমরা তোমাদের হাতে বেকার বাতা দিয়ে তোমাদের অপমানিত করকে চাই না, তোমাদের প্রতিটা হাত কে দেশ গড়ার কারিগর হিসেবে তৈরী করতে চাই। তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতি নিজের দিকে ইশারা করবে,আমিই বাংলাদেশ
এ দেশ আমার এ দেশ আমি গড়বো।
আমি একটা ৩৬ জুলাই পেয়েছি এজন্য এখানে দাড়াতে পেরেছি,আমরা একটি ৩৬ জুলাই পেয়েছি এজন্য এখানে আসতে ফেরেছি, ৩৬ জুলাইয়ের আগে এমন একটি দৃশ্য আমরা কল্পনাও করতে পারিনি।
সেই যে ২০০৬ সালের ২৮ ই অক্টোবর এরা তাদের খুনের তাণ্ডব শুরু করেছিলো ক্ষমতায় এসে পিলখানা হত্যা কান্ড,
জামায়াতে ইসলামির নেতাকে হত্যা, বিএনপির নেতাকে হত্যা আলেম উলামাকে হত্যা করছে।বাংলাদেশের অর্থনীতিতে ফেনী বড় অবদান আছে উল্লেখ করে তিনি বলেন,
ফেনীর বিপুল সংখ্যক মানুষ দেশের বাহিরে থাকেন তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশর বিশাল অংশ জুড়ে আছে
ফেনীবাসীকে তাদের পাওনা দেওয়া হবে।
তিনি আরও বলেন আমরা যে তিন জন ভাইকে আপনাদের হাতে তুলে দিয়েছি,
তাদের কে কোনো দলের নয়,তাদের কে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষথেকে আপনাদের কে উপহার দিয়েছি। তাদের সাথে একসাথে মানঅভিমান ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে
মামলা বাণিজ্যের বিরুদ্ধে মা-বোনদের গায়ে হাত তোলার বিরুদ্ধে কাজ করতে হবে।
যুবসমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে
এ বাংলাদেশ গড়তে যারা অঙ্গীকারবদ্ধ তাদের হাতে আমরা তিনশত আসনে মার্কা তুলে দিয়েছি। এ মার্কা স্বাধীনতা রক্ষার মার্কা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *