1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:১৮ পিএম
শেয়ার করুন

মায়েদের ইজ্জতে টান দেয়ার চেষ্টা করলে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনি আসনে (ঢাকা-১৫) আয়োজিত এক পথসভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

জামায়াত আমির বলেন, আমরা মায়েদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। নারীরা পূর্ণ ইজ্জত নিয়ে থাকবে, সেই বাংলাদেশ গড়তে চাই। আমারা আমাদের জীবনের থেকে মায়েদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দেবেন তা বরদাস্ত করব না৷

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার লোভে একটি দল খুন-খারাবি করছে। এদের হাতে দায়িত্ব দিলে দেশের অস্তিত্ব থাকবে না। বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে, নতুন করে আর তা ফিরতে দেয়া হবে না।

নিজের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোন জায়গা থেকে টুইটার হ্যাক করা হয়েছে, তা ধরে ফেলেছি৷ হাসিনাকে পরোয়া করিনি, অন্য কোনো ফ্যাসিস্টদেরও প্রশ্রয় দেবো না৷

এই বিভাগের আরো খবর