1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
'কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না' - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ

‘কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৩ পিএম
শেয়ার করুন

কোনো বাধাই মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জাতি কোনো হুমকিধামকি পরোয়া করে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইব্রাহীমপুরে ঢাকা-১৫ আসনে জনসংযোগের সময় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, জাতিকে আর বিভক্ত দেখতে চান না। তিনি জানান, জামায়াত এক দলীয় সরকার গঠন করবে না, সুযোগ পেলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠন করা হবে।

ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চান না উল্লেখ করে তিনি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, ১৩ ফেব্রুয়ারি নতুন সূর্যের উদয় হবে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পাবে। এ সময় তরুণ সমাজের হাতে দেশের চাবি তুলে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।

এই বিভাগের আরো খবর