1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
গাজায় ইসরায়েলি হামলায় দশ পুলিশসহ নিহত ১৭ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
গুজব ছড়ালে রক্ষা নেই: কুড়িগ্রামে জেলা প্রশাসনের কড়া হুঁশিয়ারি ভাড়া বৃদ্ধি ও সিএনজি চালকদের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে ববি শিক্ষার্থীদের স্মারকলিপি মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায় গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা

গাজায় ইসরায়েলি হামলায় দশ পুলিশসহ নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ৪:২৪ পিএম
শেয়ার করুন

গাজার পূর্বে আল-শুজাইয়া এলাকায় একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি গাজা কর্তৃপক্ষের বিবৃতির বরাত দিয়ে জানায়, ইসরায়েলি বাহিনী আল-শুজাইয়া স্পোর্টস ক্লাবে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত পুলিশকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলায় একজন নারী, দশ পুলিশ ও বেসামরিকসহ ১৭ জন নিহত হয়।

বিবৃতিতে জনানো হয়, ইসরায়েলি বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিক এবং তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ হত্যার নিন্দা জানাচ্ছি। ইসরায়েলের এই অপরাধের জন্য আমরা মার্কিন প্রশাসন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করছি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উপত্যকার স্পোর্টস সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় ১৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে অবস্থিত সাদ বিন আবি ওয়াক্কাস মসজিদে বোমা হামলায় অনেকে নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় ৩২ জান ৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন ৭৫ হাজার ৯২ জন।

এই বিভাগের আরো খবর