1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আওয়ামী লীগ কার্যালয় ঘিরে উত্তপ্ত কুড়িগ্রাম - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

আওয়ামী লীগ কার্যালয় ঘিরে উত্তপ্ত কুড়িগ্রাম

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪৬ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয় ঘিরে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নাটকীয় ঘটনাপ্রবাহে শাপলা চত্বর এলাকা হয়ে ওঠে রাজনৈতিকভাবে তপ্ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক দীর্ঘদিন পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, কুড়িগ্রাম জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দলীয় স্লোগান দেওয়া হয়। কিছুক্ষণ পর তারা দ্রুত স্থান ত্যাগ করেন। প্রায় ১৮ মাস ধরে নিষ্ক্রিয় থাকা কার্যালয়ে হঠাৎ এমন তৎপরতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দুপুরের দিকে পতাকা উত্তোলন ও ব্যানার টাঙানোর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা পরিত্যক্ত ভবনে ভাঙচুর চালান। এতে সাইনবোর্ড ও ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বিক্ষোভকারীরা ঘোষণা দেন, ভবনটির স্থানে জনগণের ব্যবহারের জন্য একটি বিনামূল্যের শৌচাগার নির্মাণ করা হবে। সংগঠনের কুড়িগ্রাম জেলার সিনিয়র সদস্য সচিব সাজ্জাদ হোসাইন বলেন, “পরিত্যক্ত রাজনৈতিক কার্যালয় আর থাকতে দেওয়া হবে না। এখানে দ্রুত জনগণের জন্য ফ্রি শৌচাগার নির্মাণ করা হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কুড়িগ্রামে আওয়ামী লীগের প্রকাশ্য কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ নীরবতার পর হঠাৎ পতাকা উত্তোলনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা জানান, ঘটনাস্থলে টহল জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *