1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
তরুণীর মামলায় আবারো গ্রেপ্তার নোবেল - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

তরুণীর মামলায় আবারো গ্রেপ্তার নোবেল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩০ পিএম
শেয়ার করুন

এক তরুণীর করা মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে আবারো গ্রেপ্তার করেছে পুলিশ।

আদালতের একটি পরোয়ানার ভিত্তিতে সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা জানিয়েছেন।

‘ধর্ষণ ও মারধরের’ অভিযোগে এক তরুণীর করা মামলায় গ্রেপ্তারের পর জামিনে থাকা নোবেল ফের গ্রেপ্তার হলেন আরেক তরুণীর করা মামলায়।পুলিশ জানিয়েছে, গেল অগাস্টে ওই তরুণী ঢাকার আদালতে একটি মামলা করেন।

মামলায় তরুণী অভিযোগ করেছেন যে, ‘বিয়ের আশ্বাস দিয়ে’ তাকে নিজের স্টুডিওতে ‘আটকে রাখেন’ নোবেল।

“এ সময় জোর করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয়।”

আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শেষে গেল ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সেটি আমলে নিয়ে ওইদিনই নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করল ডেমরা থানা পুলিশ।

গেল বছরের ১৯ মে নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছিলেন ইডেন কলেজের এক ছাত্রী, সেদিনই ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরে পারস্পরিক সমঝোতায় ১৯ জুন কারাগারে বসেই মামলার বাদীকে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেন নোবেল। এর পরপরই জামিনে কারামুক্ত হন নোবেল।

তবে বাদীকে বিয়ে করেও ‘নিস্তার’ পাননি নোবেল, গেল ২৯ নভেম্বর মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয় ডেমরা থানা পুলিশ।

অভিযোগপত্রে বলা হয়, বাদীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখতেন নোবেল। নেশাগ্রস্ত হয়ে ওই তরুণীকে মারধরও করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট, মাদকাসক্তি আর স্ত্রীকে নির্যাতনের মত অভিযোগে বহুবারই এই তরুণ গায়ক সংবাদের শিরোনাম হয়েছেন।

অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে ২০২৩ সালের ১৯ মে ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন সাফায়েত ইসলাম নামে এক ব্যক্তি।

পরদিন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে এক দিনের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর জামিন পান নোবেল।

২০১৯ সালে ভারতের জি-বাংলা টেলিভিশনের গানের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। এর পরপর নানা কর্মকাণ্ডে তাকে ঘিরে সমালোচনাও বাড়তে থাকে।

২০২৩ সালেরই ২৬ এপ্রিল কুড়িগ্রামে গান পরিবেশনের সময় মঞ্চে নোবেলের ‘অসংলগ্ন আচরণে’ ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছোড়ে দর্শক। আর তাতে পণ্ড হয় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিভিন্ন সময়ে কনসার্ট ও গণমাধ্যমের অনুষ্ঠানে প্রায়ই উপস্থিত হয়ে নিজের ‘স্বাভাবিক’ জীবনে ফিরে আসার জানান দিলেও নতুন আরেক মামলায় আবারো গ্রেপ্তার হলেন তিনি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *