1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় প্রাথমিকের পাশে উচ্চ বিদ্যালয়ের পুকুর খনন ঝুঁকির মুখে শিশু শিক্ষার্থী - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নওগাঁয় প্রাথমিকের পাশে উচ্চ বিদ্যালয়ের পুকুর খনন ঝুঁকির মুখে শিশু শিক্ষার্থী

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৫২ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাত্র ৪ ফিট দূরে রাতের আধারে খনন করা হচ্ছে পুকুর।
পুকুর খননের মাটি যাচ্ছে স্থানীয় ইট ভাটায়। এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে ওই পুকুর খননের মাটি পরিবহন করা হচ্ছে ডালা খোলা ট্রাক্টর দিয়ে। স্থানীয়রা জানান, মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মিঠাপুকুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন এ পুকুর খননের কাজ শুরু করেছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছাড়ায় পুকুর খননের কাজ শুরু করায় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় আসমত আলী নামে এক যুবক বলেন, মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় এক একর জমিতে বিশাল আকারে পুকুর খনন শুরু করা হয়েছে। পুকুরটির দক্ষিণ পাশে সাধারণ মানুষের চলাচলের জন্য রয়েছে পাকা রাস্তা এবং উত্তর দিকে মিঠাপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের মাঠ।
প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিং থেকে মাত্র ৪ ফুট দূরেই খনন করা হচ্ছে এই পুকুরটি।
শিক্ষা প্রতিষ্ঠানের মাত্র ৪ ফুট দুরে পুকুর খননের ফলে এ প্রতিষ্ঠানের ভবন ভবিষৎতে ঝুকির মুখে পড়াসহ শিশু শিক্ষার্থীদের জন্য পুকুরটি বেশ বিপজ্জনক হয়ে হয়ে উঠছে বলে স্থানীয় সচেতন মহল মনে করেন। মিঠাপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের জায়গায় পুকুর খননের স্থানটি দীর্ঘদিন ধরে নিচু ডোবা পরিতাক্ত জমি হিসেবে ব্যবহার হতো। এর পাশেই মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, বেশ কিছু দিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকগন ওই ডোবা নিচু জমি মাটি দিয়ে ভারাট করার উদ্যোগ নিলেও কোন এক অজানা কারণে সেটি বন্ধ হয়ে যায়।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর মিঠাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হন বিএনপি নেতা আনেয়ার হোসেন। সভাপতি আনোয়ার হোসেন গত ১৭ ফেব্রুয়ারি রাত থেকে এ পুকুর খননের কাজ শুরু করেন।
অভিভাবকগন বলছেন, ওইস্থানে পুকুরটি খননের ফলে শিশু শিক্ষার্থীরা যে কোন মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। তারা পুকুর খনন বন্ধ করতে উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছন।
মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব বলেন, পুকুর খনন শুরুর সময় তিনিসহ সকল শিক্ষক ওই পুকুর খননে বাধা দিয়েছিলেন। কিন্তু সভাপতি আনোয়ার হোসেন তাদের সে বাধা উপেক্ষা করে পুকুর খনন কাজ অব্যহত রেখেছেন। প্রধান শিক্ষক আহসান হাবীব উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করেছেন বলে জানান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুকুর খননের বিষয়ে জানতে চাইলে মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও মিঠাপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন বলেন, যেখানে পুকুর খনন করা হচ্ছে সেই জমি তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। তার এ শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থেই পুকুর খনন করা হচ্ছে বলে তিনি জানান। ইটভাটায় পুকুর খননের মাটি বিক্রির বিষয়ে তিনি বলেন, যা কিছু করা হচ্ছে তার এ বিদ্যালয়ের স্বার্থেই। মিঠাপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত বলেন, পুকুর খননের জায়গাটি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের। পুকুর খননের স্থানটি ডোবা হিসেবেই ব্যবহার হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তার শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি আনোয়ার হোসেন ডোবা সংস্কারের মাধ্যমে পুকুর খনন করছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম বলেন, বিষয়টি তিনি যেনেছেন এবং তিনি এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছেন। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুকুর খনন কাজ বন্ধ করতে বলেছি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *