1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কটিয়াদীতে দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রনে রাখতে ইউএনওর বাজার পর্যবেক্ষণ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কটিয়াদীতে দ্রব্যমূল্যের মূল্য নিয়ন্ত্রনে রাখতে ইউএনওর বাজার পর্যবেক্ষণ

কটিয়াদী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪১ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার পর্যবেক্ষণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিকেলে কটিয়াদী বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আফরোজ মারলিজ।

এ সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে নিত্য পন্যের তালিকা যাচাই ও বিক্রয় মূল্য পর্যবেক্ষণ করেন। তাছাড়া চাল, ডাল, তেল, মসলা, সহ শাক সবজিও ফলমূল প্রভৃতি দোকানগুলোতে পন্যের মূল্য তালিকা পরীক্ষা করা হয় এবং নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তিনি আরো জানান ভেজাল ও অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে লক্ষ্যে ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। এ সময় সেনেটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল উপস্থিত ছিলেন।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *