1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভাতাভোগীদের টাকা নিয়ে চাল না দেয়ার নির্দেশদাতা বিএনপি নেতা বহিষ্কার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিএনপি নেতার ভিডিও ভাইরাল

ভাতাভোগীদের টাকা নিয়ে চাল না দেয়ার নির্দেশদাতা বিএনপি নেতা বহিষ্কার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:০৪ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছীতে কার্ডধারী ভাতাভোগীদের কাছ থেকে টাকা নিয়ে চাল না দেয়ার নির্দেশদাতা বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বদলগাছী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে মিঠাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে সাময়িক ভাবে দল থেকে অব্যহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আনোয়ার হোসেন ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর একজন ডিলার। অভিযোগ রয়েছে, তার ওই কর্মসূচির ডিলারের আওতাভুক্ত আওয়ামী লীগ সমর্থক ভাতাভোগীদের কাছ থেকে টাকা ও স্বাক্ষর নিয়ে চাল না দেওয়ার নির্দেশ দেন এবং তিনি অশ্লীল ভাষা প্রয়োগ করেন। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উপজেলা বিএনপি তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিন বিকেলে মিঠাপুর বাজারে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ ভাতাভোগীদের কাছ থেকে টাকা ও সই নেবেন,কিন্তু চাল দিবেননা। চাল চাইলে মারধর করবেন। এমন বক্তব্যের একটি অডিও ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
গত মঙ্গলবার ওই চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ার হোসেনকে সাময়িকভাবে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক ভাবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি টিপু চৌধুরী বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। দলীয় সূত্র জানায়, সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নীতিমালা অনুসরণ করেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *