1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ধর্মপাশায় মাদকের বিস্তার রোধে মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ধর্মপাশায় মাদকের বিস্তার রোধে মোবাইল কোর্ট, ৩ জনের কারাদণ্ড

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৪:৩৩ পিএম
শেয়ার করুন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাদকের বিস্তার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত ১১টা ৩০ মিনিটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনের দায়ে নিম্নোক্ত ব্যক্তিদের প্রত্যেককে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০/- (তিনশত) টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—
১. মোঃ সুহেল মিয়া (৪৩), পিতা: মৃত সালাম মিয়া, সাং: হলিদাকান্দা মধ্যপাড়া, ধর্মপাশা।
২. করম আলী ভুট্টো (৪৫), পিতা: আব্দুল বারিক, সাং: হলিদাকান্দা মধ্যপাড়া, ধর্মপাশা।
৩. মোঃ জয় মিয়া (২৩), পিতা: মৃত হারুন রশিদ, সাং: দৌলতপুর, মোহনগঞ্জ, নেত্রকোনা।

অভিযান পরিচালনা করেন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা সমাজের সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্তান, ভাই, বন্ধু কিংবা প্রতিবেশীর সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। নীরবতা অনেক সময় অপরাধকে উৎসাহিত করে।

সচেতন মহল মনে করছেন, নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি পেলে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *