1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে লৌহজং এ গণপিটুনিতে ২ জনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জে লৌহজং এ গণপিটুনিতে ২ জনকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬ ৯:৩১ পিএম
শেয়ার করুন

বুধবার ৪ঠা মার্চ রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে দুই ব্যক্তির গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আজ বুধবার রাতে লৌহজং থানায় মামলাটি করেন নিহত সানারুলের মা রোকসানা বেগম। এতে ৯জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতসহ সর্বমোট ২৯ জনকে আসামি করা হয়েছে।

বুধবার ভোররাতের এ ঘটনার পর দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ফেরদৌস মাতবর (৩৬), মো. শামীম আহম্মেদ (২৬), শাওন (২৮), নাইম (২০) ও আ. আউয়াল শেখ (২৬)। তাঁদের সবার বাড়ি লৌহজং উপজেলায়।

পুলিশ সুপার জানান, বুধবার ভোর আনুমানিক ৩টা থেকে ৬টার মধ্যে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগে সাগর (২৫) ও ছানারুল (২০) নামের দুজনকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়ে হত্যা করেন।

খবর পেয়ে লৌহজং থানাসহ জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *