1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিঃ-এ মোবাইল কোর্টের অভিযান - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিঃ-এ মোবাইল কোর্টের অভিযান

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ ৪:০৫ পিএম
শেয়ার করুন

কালুরঘাট বিসিক এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা’র নেতৃত্বে ‘বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামীয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার ৪ঠা মার্চ পরিচালিত এই অভিযানে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন (স্যাঁতসেঁতে-তৈলাক্ত ফ্লোর, ভাঙ্গা ও নোংরা টাইলস, টমেটোর সস প্রস্তুতের গরম পাল্প মিশ্রণ ননফুড গ্রেড প্লাস্টিকের ড্রামে সংরক্ষণ, তেলাপোকা-ছারপোকার প্রাদুর্ভাব, খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করা); খাদ্যপণ্য (চুটকি) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ব্যতিরেকে অসম্পূর্ণ লেবেলিং এবং বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ ব্যতিত লোগো ব্যবহারসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২ (খ) ও ৩৩ ধারানুযায়ী পাঁচ লক্ষ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

উক্ত কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; নিরাপদ খাদ্য পরিদর্শক, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম এবং নতুন চান্দগাঁও থানা, সিএমপি, চট্টগ্রাম এর একটি চৌকস টিম সংশ্লিষ্ট বিষয়গুলোতে সার্বিক সমন্বয় করেন। জনস্বার্থে এজাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *