1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কুপ্রস্তাবের প্রতিবাদে বোন খুন, আসামি গ্রেফতার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

কুপ্রস্তাবের প্রতিবাদে বোন খুন, আসামি গ্রেফতার

মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ১০:০২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের কচাকাটা থানায় দায়ের করা এক চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ৪০ মিনিটে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মো. আবুল কালাম (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার মৃত হোসেন আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবুল কালাম ও তার সহযোগীরা ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে পাঁচ হাজার টাকার বিনিময়ে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরে শাহিদা খাতুন ও তার ছোট ভাই প্রতিবাদ করেন। পরে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা সেখানে উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।
এর জের ধরে গত ১৪ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহিদা খাতুন নিজ বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধোয়ার সময় ওত পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কচাকাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/১০৯/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
র‍্যাব-১৩ জানায়, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে গেলে তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *