1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাইয়ের প্রস্তুতি - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

সড়কে বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাইয়ের প্রস্তুতি

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৯:১০ পিএম
শেয়ার করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর এলাকার দক্ষিণ বাজারে কুমিল্লা-মিরপুর সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা মিরপুর আঞ্চলিক সড়কের ব্রাহ্মণপাড়া সদর এলাকার দক্ষিণ বাজার অংশে সড়কের উন্নয়ন কাজ চলমান।গুরুত্বপূর্ণ সড়কটির ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হলেও সড়কে থাকা কয়েকটি পল্লী বিদ্যুতের খুঁটি সরানো হয়নি। খুঁটি রেখেই ঢালাইয়ের আয়োজন করায় বিষয়টি নিয়ে পথচারী ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। সড়ক থেকে দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে নিয়ে ঢালাইয়ের কাজ করার জন্য ঠিকাদারের নিকট আহ্বান জানিয়েছেন স্হানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় কয়েকজন জানান,সড়ক থেকে পল্লী বিদ্যুতের পিলার উঠানো এবং পুনরায় নতুন স্হানে বসানোর খরচ কে দিবে এ নিয়ে ঠিকাদার ও পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের মধ্যে বাক বিতন্ডা চলছে।এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, সড়কে বিদ্যুতের খুঁটি রেখে যদি ঢালাই করা হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকবে। আগে খুঁটি সরিয়ে তারপর সড়কে ঢালাইয়ের কাজ করা উচিত। স্থানীয় বাসিন্দা আবছার উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহালদশা ছিল। সড়কের চলমান সংস্কার কাজ একটি ভালো উদ্যোগ। তবে সড়কের খুঁটি না সরিয়ে ঢালাই করলে যানবাহন চলাচলে সমস্যা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।এ সড়কের সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অনেক গাড়ি ও যাত্রী চলাচল করে। সড়কে খুঁটি থাকলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। বিশেষ করে রাতে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কে ঢালাই দেওয়ার আগে বিদ্যুতের খুঁটি সরানো জরুরি।
এ সড়কের নিয়মিত যাত্রী আতিকুল ইসলাম বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া আসা-যাওয়া করি। সড়ক সংস্কারে সাময়িক কষ্ট হচ্ছে তাও খুশি, তবুও সড়কটির সংস্কার সম্পন্ন হোক। তবে উপজেলা সদরের দক্ষিণ বাজারে সড়কের মধ্যে কয়েকটি বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাইয়ের কাজ করা হচ্ছে, এতে অদূর ভবিষ্যতে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। সড়ক থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নিয়ে ঢালাই করা উচিত।ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুল আজিজ বলেন, সড়ক ও জনপথ বিভাগের লোকজন, আমাদের বিদ্যুতের লোকজন এবং বাজার কমিটির লোকজন বিদ্যুতের খুঁটি সারানো নিয়ে ইতোমধ্যে কয়েকবার বৈঠক করেছি। সড়ক বিভাগের লোকজন খুঁটি সরিয়ে কোথায় বসানো হবে তা এখনো নির্ধারণ করতে পারেননি। তবে আজকেও পল্লী বিদ্যুৎ এবং সড়ক বিভাগের লোকজন খুঁটি সরানো নিয়ে আলোচনা করছেন। আশা করছি সহাসায় একটি সিদ্ধান্ত হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান সাংবাদিকদের বলেন, এটি সড়ক বিভাগের কাজ। কাজের শুরুতেই সড়ক বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে ব্রাহ্মণপাড়ার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ও এজিএমদের যোগাযোগ করিয়ে দিয়েছি এবং সমন্বয় করে কাজ সম্পন্ন করতে বলেছি। ফেসবুকে সড়কে খুঁটির বিষয়টি দেখে সড়ক বিভাগ এবং পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সড়কে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করা যাবে না এ বিষয়টি নিশ্চিত করতে তাদের বলা হয়েছে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি। সড়কে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাইয়ের কাজ যাতে না হয় আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *