1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

হিলিতে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৯:১৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে আগামী ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১১ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ২৫ মার্চ কালো রাত্রী ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর গুরুত্ব রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা ও প্রতিটি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে দ্বায়িত্ব দেন। এছাড়া দুটি জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং উপকমিটি তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোঃ শাফিউল আলম, বীর মুক্তিযোদ্ধ জয়নাল আবেদীন, লিয়াকত আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষা অফিসার রেজাউল ইসলাম হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় কর্মসূচির আলোকে দিবস দুটি পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *