1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে দেশি কাপড় ভারতীয় বলে বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

হিলিতে দেশি কাপড় ভারতীয় বলে বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৯:২১ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজার ও চারমাথায় অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় আজ বৃহস্পতিবার দুপুর ২টায় হিলি বাজারে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। তিনি জানান, হিলিতে দুটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল সল্ট ও অ্যামোনিয়াম সালফেট ব্যবহারের হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে। আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ক্রেতাদের মৌখিক অভিযোগের ভিত্তিতে স্থানীয় কাপড়ের বাজারে মনিটরিং শুরু করে ভোক্তা-অধিকারের টিম। অভিযানে দেখা যায়, ব্যবসায়ীরা বাংলাদেশি কাপড়কে ইন্ডিয়ান কাপড় বলে ক্রেতাদের কাছে অধিক মূল্যে বিক্রি করছেন। এছাড়া ক্রয়-বিক্রয়ের কোনো সঠিক রশিদ সংরক্ষণ না করা এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার অপরাধে তিনটি কাপড়ের দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা বলেন, আজকের অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পণ্য বা সেবা ক্রয় করে কেউ প্রতারিত হলে অভিযোগ করুন। আপনাদের অধিকার রক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সর্বদা কাজ করছে। যেকোনো অভিযোগের জন্য আমাদের হটলাইন নম্বর ১৬১২১-এ যোগাযোগ করুন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *