1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জে কারেন্ট জাল তৈরির কারখানা সিলগালা, মালিককে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৯:২৪ পিএম
শেয়ার করুন

বৃহস্পতিবার (১২ মার্চ) মুন্সীগঞ্জে অবৈধ ৩৬০ কেজি কারেন্ট জাল জব্দ ও কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ কারখানা সিলগালা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে পঞ্চসার ও রিকাবীবাজর এলাকায় সদর উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিস যৌথ এ অভিযান চালায়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিবের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিবহনকালে ৩০০ কেজি অবৈধ কারেন্ট জাল এবং পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকা কারখানা থেকে ৬০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মো. মনির মুন্সীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং কারখানাটি সিলগালা করে দেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। কারখানার মালিককে অর্থদণ্ডসহ কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জাটকা নিধন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *