1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন - আজকের কাগজ
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৮:১৬ পিএম
শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নাম ঘোষণা করেন।

অধ্যাপক ড. রইছ উদ্দিন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি শিক্ষকতা জীবনে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন। ইসলামিক স্টাডিজ বিষয়ে তার গবেষণা ও লেখালেখি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সমাদৃত। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক কমিটি ও প্রশাসনিক দায়িত্বেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের অধিকার সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও জনপ্রিয় তিনি।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তাঁকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. রইছ উদদীনকে নিয়োগ দেওয়া হলো।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *