1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ১১:৪৩ এএম
শেয়ার করুন

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণ করতে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। অনলাইনে ফরম পূরণ কার্যক্রম চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। এ ছাড়া ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এই ফরম পূরণ করা যাবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত গত ২১ মার্চ এক বিজ্ঞপ্তি অনুসারে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হয়।

এ বছর বোর্ড ফি, কেন্দ্র ও ব্যবহারিক ফি-সহ বিজ্ঞান শাখার শিক্ষাপ্রতি ফরম পূরণ বাবদ ধার্য করা হয়েছে ২ হাজার ৬৮০ টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষাপ্রতি এ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১২০ টাকা। তবে এই দুই শাখার পরীক্ষার্থীদের চতুর্থ বিষয় ও নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয়প্রতি ১৪০ টাকা করে বাড়তি ফি দিতে হবে।

গত ২ এপ্রিল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এইচএসসি-২০২৪ সালের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আগামী ৩০ জুন থেকে এই পরীক্ষা কার্যক্রম শুরু হবে।

পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষাকে কেন্দ্র করে টেস্ট পরীক্ষার নামে কোনো পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না। আবার টেস্ট পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশ পত্র দেওয়া থেকেও বঞ্চিত করা যাবে না। এই নির্দেশনার প্রতিপালন না করলে প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর