1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ স্নাতকে ভর্তির - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ স্নাতকে ভর্তির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪ ১:৫৬ পিএম
শেয়ার করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তির দ্বিতীয় ধাপের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের তালিকাও দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় এসব তালিকা প্রকাশ করা হয়।

আজ বিকেল ৪টা থেকে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠানোর মাধ্যমে এবং রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক নির্ধারিত ওয়েবসাইটে এই ফলাফল দেওয়া হয়েছে।

ক্ষুদে বার্তায় nu<space>athn<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ ছাড়া ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে ফলাফল জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই ২৪ এপ্রিলের মধ্যে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে অন্য কোনো শিক্ষা কার্যক্রম ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই তা বাতিল করতে হবে।

অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে চাইলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘর পূরণ করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।

এই বিভাগের আরো খবর