1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
টানা তিনবার অগ্নিকাণ্ডের কবলে রুয়েটের আবাসিক হল - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

টানা তিনবার অগ্নিকাণ্ডের কবলে রুয়েটের আবাসিক হল

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬ ৮:৪২ পিএম
শেয়ার করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শেরে বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বুধবার দিবাগত রাতে হলের ৫২৫ নম্বর রুমে এই আগুন লাগে, এতে একটি ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী পুড়ে অঙ্গারে পরিণত হয়েছে।

ওই রুমের বাসিন্দা ও ভুক্তভোগী যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান রনক বলেন, “আমার এক নিকটাত্মীয় আনুমানিক রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে আমি এবং আমার দুই রুমমেট তাকে দেখতে যাই। আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে রুমে ফিরে এসে দেখি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আমার ল্যাপটপটি অঙ্গারে পরিণত হয়েছে।”তিনি আরও বলেন, “ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী পুড়ে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।”

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সহপাঠীদের সম্মিলিত প্রচেষ্টা লাগে এবং প্রায় ৪ থেকে ৫টি অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, “ঘটনার খবর পেয়ে সকালে আমরা উক্ত রুম পরিদর্শনে গিয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। শিক্ষার্থীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ শহীদ শহীদুল ইসলাম হলে এবং ২৬ এপ্রিল হামিদুল ইসলাম হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টানা তিন মাসে রুয়েটের তিনটি পৃথক হলে আগুন লাগার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এই বিভাগের আরো খবর