1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
কুমিল্লায় মাদকাসক্ত সন্তানের দায়ের কোপে প্রাণ গেল মায়ের - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে সামসুল হক খান কলেজের ঈর্ষণীয় সাফল্য, পাস ৯৯.০৭ শতাংশ এইচএসসিতে এবারও দেশসেরা সাফল্য নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উত্তর প্রদেশে নির্বাচনী রণকৌশল নিয়ে চিন্তিত অমিত শাহ এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ এ পতন সরকারি ফ্ল্যাটে সাবলেট উচ্ছেদ: বাড়ি ছাড়তে হচ্ছে ইডেন-বদরুন্নেসার শিক্ষার্থীদের রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু বরিশাল বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৮৪ শতাংশ এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ গণভোটের রায় না মানলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির

কুমিল্লায় মাদকাসক্ত সন্তানের দায়ের কোপে প্রাণ গেল মায়ের

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:২২ পিএম
শেয়ার করুন

সন্তানের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রামিম ইসলাম বাবু (২৭) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম রেহানা বেগম (৫৫)। তিনি ওই এলাকার মৃত মনিরুল ইসলামের স্ত্রী। আটক রামিম ইসলাম বাবু তাদের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে ঘরের ভেতর দা দিয়ে মায়ের মাথায় আঘাত করে রামিম। রেহানা বেগমের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম বলেন, ‘রামিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মায়ের ওপর নির্যাতন করত। গত রাত থেকেও মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া ও অত্যাচার করছিল। সকালে দা দিয়ে মাথায় কোপ দিলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।’
চকবাজার ফাঁড়ির ইনচার্জ তাপস চন্দ্র রায় জানান, ঘটনার পর অভিযান চালিয়ে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে রামিম ইসলাম বাবুকে আটক করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুর আনোয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আহত নারীকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এই বিভাগের আরো খবর