1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মোবাইল ফোনে পরিচয়ের ফাঁদে অপহরণ: নারীসহ ৫ জন গ্রেপ্তার - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
এইচএসসিতে এবারও দেশসেরা সাফল্য নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের উত্তর প্রদেশে নির্বাচনী রণকৌশল নিয়ে চিন্তিত অমিত শাহ এইচএসসি পরীক্ষায় বগুড়ার ৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ এ পতন সরকারি ফ্ল্যাটে সাবলেট উচ্ছেদ: বাড়ি ছাড়তে হচ্ছে ইডেন-বদরুন্নেসার শিক্ষার্থীদের রংপুরের পীরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু বরিশাল বোর্ডে এইচএসসিতে পাশের হার ৪৪.৮৪ শতাংশ এক-দুই বিষয়ে ফেল করা এইচএসসি শিক্ষার্থীরা এক মাসেই ফের পরীক্ষার সুযোগ গণভোটের রায় না মানলে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ চতুর্দশ লিও

মোবাইল ফোনে পরিচয়ের ফাঁদে অপহরণ: নারীসহ ৫ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৮:৪১ পিএম
শেয়ার করুন

সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে এক যুবককে অপহরণের ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মীম আক্তার নাহিদা, শিল্পী বেগম, মিল্লাত, এমরান খান এবং স্বপন আহমেদ।

পুলিশ জানায়, জিল্লুর রহমান নামে এক যুবকের সঙ্গে কিছুদিন আগে মীম আক্তার নাহিদার মোবাইল ফোনে পরিচয় হয়। সেই সূত্র ধরে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে দেখা করার কথা বলে এয়ারপোর্ট থানাধীন বড়বাজার এলাকায় ডেকে নেওয়া হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সেখানে পৌঁছালে জিল্লুরকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে কুনিপাড়া এলাকার একটি ঘরে আটকে রাখা হয়। দ্বিতীয় দফায় আবারও মারধর করে তার কাছ থেকে ৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এদিকে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেয়। এরপর এয়ারপোর্ট থানা-পুলিশ কুনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর