1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইয়েমেনে সৌদি জোটের হামলায় ২০ জনের প্রাণহানি: হুথিদের দাবি কিশোরগঞ্জে সাবেক এমপি আখতারুজ্জামানের ছেলেকে আঘাত, ঢাকায় স্থানান্তর ইরান যুদ্ধে নতুন অর্থ বন্ধের দাবি ডেমোক্র্যাট সিনেটরের যুক্তরাষ্ট্রে আসছে দুই বছরের তীব্র সাংবিধানিক ও রাজনৈতিক সংকট পোশাকশিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন জেডি ভ্যান্স |: ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ শ্রমিকদের দাবি ও কর্মবিরতি নিরসনে আলোচনার পথ খোলা: শ্রমমন্ত্রী যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পুনর্নির্বাচিত ইলহান ওমর শি জিনপিং যেভাবে শক্তিশালী করেছেন নিজস্ব রাজনৈতিক কর্তৃত্ব ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:৫৪ পিএম
শেয়ার করুন

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আলোচনায়। এবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জীবনের বিশেষ মুহূর্তগুলো নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গ্ল্যামার দুনিয়ার জাঁকজমক, ক্যামেরার ফ্ল্যাশলাইট আর লাইমলাইট এই সবকিছুর বাইরে জীবনের আসল সত্য ও অর্থ কোথায় লুকিয়ে আছে? এই চিরন্তন প্রশ্নের এক দারুণ উত্তর দিয়েছেন তিনি।

সম্প্রতি জীবনের গভীর উপলব্ধি থেকে করা তার একটি মন্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা ছুঁয়ে গেছে লাখো ভক্তের হৃদয়। বিশ্বসুন্দরী ও বলিউড ডিভা ঐশ্বরিয়া বরাবরই তার পরিমিতিবোধ এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসিত।

জীবনের এক বিশেষ মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে জীবন তখনই সবচেয়ে অর্থপূর্ণ হয়, যখন তা মুহূর্তগুলোর মধ্যে বাঁচা যায়… সেই মুহূর্তগুলো, যা আমরা সত্যিই গভীরভাবে অনুভব করি… সেই মুহূর্তগুলো, যা চিরকাল আমাদের সাথে থেকে যায়… এবং আজীবন হৃদয়ে অমলিন থাকে।’ এই মন্তব্যের মধ্য দিয়ে ঐশ্বরিয়া যেন মনে করিয়ে দিলেন, বাহ্যিক সাফল্য বা জৌলুস নয়, বরং মানুষের জীবনের ছোট ছোট মুহূর্ত এবং সত্যিকারের অনুভূতিগুলোই জীবনের সবচেয়ে বড় সম্পদ।

যে স্মৃতিগুলো মানুষ আজীবন হৃদয়ে লালন করে, সেটাই জীবনকে পূর্ণতা দেয়। ঐশ্বরিয়ার এই গভীর জীবনবোধসম্পন্ন বার্তাটি প্রকাশ পাওয়া মাত্রই নেটপাড়ায় তা ভাইরাল হয়ে যায়।

ভক্ত-অনুরাগীরা তার এই চিন্তাধারাকে সাধুবাদ জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, শোবিজের তুমুল ব্যস্ততা আর চড়াই-উতরাইয়ের মধ্যেও ঐশ্বরিয়া যেভাবে জীবনের সহজ ও সুন্দর দিকটাকে উপলব্ধি করেছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

এই বিভাগের আরো খবর