1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন - আজকের কাগজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম:
মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধনে গণতান্ত্রিক প্রক্রিয়া ও অংশগ্রহণ কেন জরুরি পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান ট্রাম্পের: পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার সংস্কার বাস্তবায়নে জাতীয় কমিটি গঠনের পথে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ হারিয়ে হতাশ হাসান মাহমুদ দেশের বাজারে স্বর্ণের দাম কমাল বাজুস অন্যের সন্তানকে স্তন্যদান: যে সতর্কতাগুলো মানা জরুরি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিপর্যয়ে কোণঠাসা হয়ে পড়ছে ইসরাইল ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত

মহররমের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৮:৫৯ পিএম
শেয়ার করুন

বাংলাদেশের আকাশে আজ পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) শুরু হচ্ছে মহররম মাস ও নতুন বছর ১৪৪৮ হিজরি। আগামী ২৬ জুন শুক্রবার (১০ মহররম) দেশে পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।

সভায় অতিরিক্ত সচিব জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।

এবার ২৯ দিনেই শেষ হলো জিলহজ মাস। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহররম। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে।

উল্লেখ্য, কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (স.) এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা পরিচিত। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরার রোজা (আশুরার দিন এবং আগে বা পরে একদিন) রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে।

এই বিভাগের আরো খবর