1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
দুই হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

দুই হত্যা মামলায় দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৯:০৯ পিএম
শেয়ার করুন

জুলাই আন্দোলনের সময় ঢাকার শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনির এবং রিয়াজুল তালুকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তার জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনির হত্যা মামলার অভিযোগ অনুযায়ী, আওয়ামী সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন ঝুট ব্যবসায়ী মো. মনির। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

অপরদিকে, ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল তালুকদার। এ ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের পর মোট ৩৮ মামলার আসামি করা হয়েছে দীপু মনিকে। এর মধ্যে দুটি মামলায় তিনি জামিন পেয়েছেন। তবে সেই জামিনও স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। স্বামীর অসুস্থতার কারণে পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে জামিন আবেদন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর