1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি - আজকের কাগজ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
আমি না থাকলে ইসরাইলেরও অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প ‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি ২২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মসূচি দুঃখজনকভাবে গণমাধ্যমে গুরুত্ব পায়নি: প্রধানমন্ত্রী পর্তুগালে বেনজীরের ৫২ ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচ বাড়ি! চীনের অর্থনৈতিক অঞ্চল হচ্ছে চট্টগ্রামে পূর্ব শত্রুতার জেরে কামরাঙ্গীরচরে যুবক খুন, গ্রেপ্তার ২ শূন্যরেখায় দুই শিশুর কান্না, এক মায়ের আর্তনাদ—‘আমরা বাঁচতে চাই’ নওগাঁয় দুর্নীতি বিরোধী বিতর্ক হাসপাতাল ছাড়লেন সেই আলোচিত শিবির নেতা জিসান

কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৯:৫৪ পিএম
শেয়ার করুন

মঙ্গলবার ভোর রাতে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরিনহাটি এলাকায় হাঁটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। উৎসব জনতা মহাসড়কের পানিতে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে। এছাড়া আশপাশের বাসা বাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের নোংরা পানি। তলিয়ে গেছে শাখা সড়কগুলো। পৌরসভার ড্রেন দিয়ে কম পরিমাণে পানি নিষ্কাশনের কারণে এ জলবন্ধতার সৃষ্টি হয়েছে। জানা যায়, আজ মঙ্গলবার ভোর রাত থেকে টানা কয়েক ঘন্টা প্রবল বৃষ্টি হয়।এতে পৌরসভার ০৭ নং ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সড়ক সহ বাসা বাড়িতে হাঁটুপানির সৃষ্টি হয়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরিনাটি এলাকায় হাঁটু পানির সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। আশপাশের বাসা বাড়িতে হাঁটু পানি সৃষ্টি হয়েছে। এতে লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা সরু এবং ময়লা জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় হরিণটি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন,মঙ্গলবার এর টানা বৃষ্টিতে আমাদের এলাকার রাস্তাঘাট চলে গেছে। বাসা বাড়িতেও পানি উঠেছে। নষ্ট হয়ে গেছে ঘরের ভেতর থাকা আসবাবপত্র। সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে।কর্তৃপক্ষকে বারবার বলেও কোন ফল পাওয়া যায় না।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, কয়েক ঘন্টার একটানা বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারছে না। ট্রেনের মুখে বিভিন্ন ময়লা আবর্জনা এসে জড়ো হয়েছে। সবাইকে সচেতন হতে হবে। পানি নিষ্কাশনে কাজ করছে।

এই বিভাগের আরো খবর