1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মেসির জাদুতে সরব বেরোবি, স্বাধীনতা স্মারক মাঠে ফুটবলপ্রেমীদের মিলনমেলা - আজকের কাগজ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন শ্রমিক দলের নেতা ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা? প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে থানায় অভিযোগ জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

মেসির জাদুতে সরব বেরোবি, স্বাধীনতা স্মারক মাঠে ফুটবলপ্রেমীদের মিলনমেলা

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৮:০০ পিএম
শেয়ার করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে স্থাপিত বড় এলইডি জায়ান্ট স্ক্রিনে ম্যাচ উপভোগ করতে জড়ো হন হাজারো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ফুটবলপ্রেমী দর্শক।

সোমবার (২২ জুন) রাত ১১টায় ম্যাচ শুরুর আগেই মাঠে দর্শকদের ভিড় জমতে শুরু করে। প্রিয় দলের জার্সি গায়ে, হাতে জাতীয় পতাকা এবং মুখে বিভিন্ন স্লোগান নিয়ে উপস্থিত হন আর্জেন্টিনা সমর্থকরা। খেলার প্রতিটি মুহূর্তে করতালি, উল্লাস আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি মিসে মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়েন সমর্থকেরা। তবে কিছুক্ষণ পরই মেসি গোল করে দলকে এগিয়ে দিলে আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। চারদিকে শুরু হয় করতালি, উল্লাস ও জয়ধ্বনি।

খেলা দেখতে আসা শিক্ষার্থী ইমন বলেন, “বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার অনুভূতি সত্যিই অন্যরকম। এমন আয়োজন শুধু খেলা দেখার আনন্দই বাড়ায় না, বরং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সম্প্রীতি ও উৎসবের আবহও তৈরি করে।”

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগ ক্যাম্পাস জীবনে নতুন মাত্রা যোগ করেছে। তারা আশা প্রকাশ করেন, বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তাদের মতে, একসঙ্গে বসে খেলা উপভোগের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে।

বিশ্বকাপকে ঘিরে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রিয় দলের সমর্থকদের পাশাপাশি নিরপেক্ষ দর্শকরাও একসঙ্গে খেলা উপভোগ করে ফুটবলের বৈশ্বিক উৎসবকে ভাগাভাগি করে নিচ্ছেন, যা ক্যাম্পাসে সৃষ্টি করেছে এক অনন্য মিলনমেলার পরিবেশ।

এই বিভাগের আরো খবর