1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব:মনিরুল হক চৌধুরী এমপি - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব:মনিরুল হক চৌধুরী এমপি

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৯:৪২ পিএম
শেয়ার করুন

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়। প্রয়োজনে লংমার্চ করা হবে। প্রশাসন যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে তিনি নিজেই জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি দেবেন। এমনকি সরকার কার্যকর পদক্ষেপ না নিলে সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করবেন।
শুক্রবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না? সেখানে কাউকে গ্রেফতার করা হয়নি। কাউকে গ্রেফতার করলে কেউ হয়তো অখুশি হবে—এমন চিন্তা করলে চলবে না।
তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা প্রস্তুত করুন। ডিসি সাহেব ও এসপি সাহেব, আপনারা যদি ব্যবস্থা নিতে পারেন, নিন। নাহলে বাকিটা আমি দেখব। প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চ করব।
তিনি আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। সরকার যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে আমি সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করব।
জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকুর উদ্দেশে তিনি বলেন, হত্যা মামলা, মাদক মামলাসহ ৩৫টি মামলার আসামি কীভাবে জামিন পায়? এ বিষয়ে আপনাদের আরও কঠোর হতে হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ ইউএনও সুজন চন্দ্র রায়, আদর্শ সদর ইউএনও ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর