1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক - আজকের কাগজ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৬:৩৭ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নূর নবী। সোমবার রাতে উপজেলার দেড়কোটা বাজারে আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘর থেকে তাদের আটক করা হয়।
আটক সামছুল আলম প্রকাশ কালাম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে। আটককৃতরা হচ্ছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের ননা মিয়ার ছেলে সামছুল আলম (আলম) একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে জহিরুল হক, বৈলপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে শাহ আলম, আলী আফজালের ছেলে মো. ইলিয়াছ, মৃত আতাউর রহমানের ছেলে গিয়াস উদ্দিন, মৃত মমতাজ উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন, দেড়কোটা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে বেলাল হোসেন, মৃত আবদুল কাদেরের ছেলে বেলাল ও মিতল্লা গ্রামের হাসানুজ্জামানের ছেলে নুরে আলম।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারের আবুল খায়েরের পরিত্যক্ত দোকানঘরটিতে ‘জুয়ার আসর’ চলছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়ার আসর ঘেরাও করে তাদের ৯ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৫৩০ টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মো. নূর নবী বলেন, প্রকাশ্য জুয়া আইনে আটকদের বিরুদ্ধে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর