1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে মাদক ও শিশু ধর্ষণের চেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ

হিলিতে মাদক ও শিশু ধর্ষণের চেষ্টা মামলার ৩ আসামি গ্রেফতার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৬:৪৬ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলার দুই আসামি এবং এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার এক আসামি রয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৫টায় হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
​
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলার অংশ হিসেবে পুলিশ এই আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, মংলা পাড়া (মংলা বাজার) এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে মোঃ লিমন (২৭), যার বিরুদ্ধে গত ১৫ জুন হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। এছাড়া আজ মঙ্গলবার (৩০ জুন) নয়ানগর এলাকার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ শোভন ইসলামের (২৫) বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা রুজু করা হয়। একই দিনে বৈগ্রাম (দক্ষিণ বেদেপাড়া) এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে সাজ্জাদ রহমানের (৬৬) বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
​
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, অপরাধ দমনে থানা পুলিশের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আজ মঙ্গলবার বিকেলেই যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর