1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় চাচাকে হত্যার অভিযোগে ভাতিজাসহ আটক-৩ - আজকের কাগজ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

নওগাঁয় চাচাকে হত্যার অভিযোগে ভাতিজাসহ আটক-৩

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৮:৫৫ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে বৃষ্টির পানি বাড়ির খলিয়ানের উপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে চাচাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাতিজাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে ২৯ জুন সোমবার দুপুরের পর উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে। অভিযুক্ত আব্দুল হাই এর ছেলে ভাতিজা চপল মন্ডল, মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আজাহার আলী এবং আজাহার আলীর ছেলে শাকিব হোসেন ওইদিন সন্ধ্যায় নিজ এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করেছে। নিহত আব্দুল জব্বার (৭৫) উপজেলার রাইগাঁ ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আব্দুল জব্বারের সাথে তার ভাই আব্দুর হাইয়ের ছেলে চপলের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিন দুপুরের পর আব্দুল জব্বারের বাড়ির সামনে জমে থাকা বৃষ্টির পানি চপলের খলিয়ানের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছিল। এ পানি যাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা চপল তার চাচাকে তুলে আছাড় মেরে দু-হাতে গলা টিপে ধরে। এসময় স্থানীয়রা আব্দুল জব্বারকে অচেতন অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহাদেবপুর থানার ওসি মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভাতিজা চপলসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর