1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি আটক - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ

চৌদ্দগ্রামে পুলিশের পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি আটক

কুমিল্লা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২৬ ৮:০০ পিএম
শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ। বুধবার (১ই আগষ্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন
পুলিশ জানায়,বুধবার গভীর রাতে চৌদ্দগ্রাম মডের থানার উপ পরিদর্শক তারেক আকাশ সঙ্গীয় ফোর্সসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভার বীরচন্দ্রনগর আলীম মাদ্রাসার সামনে গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ডভ্যান থামিয়ে মো: রমজান আলী কে আটক করে কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাজা উদ্ধার করা হয়।
এসসয় ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নিতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) ও চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মোঃ শাহআলম (৪৫)কে আটক করে কাভার্ডভ্যান জব্দ করে।
অপরদিকে থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে রাত সাগে সাতটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা বাবুলের হোটেলের সামনে একটি ট্রাক আটক করে। এসময় ২০কেজি গাঁজাসহ মোঃ আবু হোসেন ও মো: শাহ আলম কে আটক করে পুলিশ।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একাধিক অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
এ সময় পৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করে এবং কাভার্ডভ্যান ও ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পৃথক দুইটি মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর