1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
'দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে' - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা

‘দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’

ভোলা জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২৬ ১০:২৫ পিএম
শেয়ার করুন

দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণ, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে বরিশাল অঞ্চলের ১৮ জন সংসদ সদস্যকে নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শনিবার (০৪ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এ বিষয়ে জাতীয় সংসদেও কথা বলেছেন বলে জানান তিনি।

তার ভাষ্য, বরিশাল-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, ভোলায় সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নের জন্য গ্যাস সরবরাহের দাবি সামনে রেখে বরিশাল অঞ্চলের বিএনপির ১৮ জন সংসদ সদস্যসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করা হচ্ছে এবং এসব দাবি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গ টেনে সরোয়ার বলেন, জোট সরকারের সময় পদ্মা সেতুসহ এ অঞ্চলের উন্নয়নের দাবিতে মাওয়া প্রান্তের চর জানাজায় ২১ জেলার মানুষকে নিয়ে আন্দোলন হয়েছিল।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, দেশের বড় বাজেটের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ আওয়ামী লীগ নিয়ে গেছে বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর উল্লেখ করেছেন।

ছাত্ররাজনীতি প্রসঙ্গে বরিশাল-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, বর্তমানে দেশের কোনো কলেজে ছাত্র সংসদ নেই। ছাত্র সংসদ না থাকলে নতুন নেতৃত্ব তৈরি বাধাগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশে যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, তা বাস্তবায়িত হয়নি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সরোয়ার দাবি করেন, দলটি বর্তমানে পাঁচ থেকে ১০ হাজার মানুষও একত্র করতে সক্ষম হবে না।

মুক্তিযুদ্ধের চেতনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যে-ই রাজনীতি করুক না কেন, তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করলেও স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে বলেও তিনি মন্তব্য করেন।

দেশের উন্নয়ন ও দক্ষিণাঞ্চলের অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সরোয়ার বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

এই বিভাগের আরো খবর