
কুমিল্লার চৌদ্দগ্রামে নবধারা নান্দনিক শিল্প চর্চা কেন্দ্রের উদ্যোগে শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অধ্যাপক মাসুদ মজুমদারের উপস্হাপনায় শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন,নবধারা নান্দনিক শিল্প চর্চা কেন্দ্রের চেয়ারম্যান বরেন্য শিল্পী একরামুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন অর রশিদ মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু,মাহফুজুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সংগীত পরিবেশন করেছে।জাতীয় সংগীত ছাড়াও রণ সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন জয় করেছে।