1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা - আজকের কাগজ
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ভারতের দিকে ঘূর্ণিঝড় অর্ণব: বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা পিরোজপুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল জামায়াতে ইসলামী বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পিজিসিবির ৫ সদস্যের তদন্ত কমিটি নওগাঁয় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কর্মী সমর্থকদের ঢল যুদ্ধ বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের গোপন প্রস্তাব সৌদির বিএনপির এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে, পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপি ‌‘সহজ-সরল মানুষ’, তবে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ১৭ ঘণ্টায় তিন স্থানে গুলি: আতঙ্কে স্থানীয়রা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ৯:২৬ পিএম
শেয়ার করুন

খুলনায় সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টার ব্যবধানে গুলি করার তিনটি পৃথক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন তিন ব্যক্তি, যাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল জোরদার করেছে।

প্রথম ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

দুর্বৃত্তরা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল শেখকে (৩৪) লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি গুরুতর আহত হন।

তাঁর ডান হাত ও পেটের ডান পাশে গুলি লেগেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোহেল শেখের বিরুদ্ধে মাদক ও বিস্ফোরকসহ ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পরদিন মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে খুলনা নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে দ্বিতীয় ঘটনাটি ঘটে। জাপান টোব্যাকো কোম্পানির ডিলার পয়েন্টের সামনে অবস্থানকালে অফিস সহকারী সালমান (২৫) গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে আসা পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়। গুলি তাঁর পেটের ডান দিকে লাগে। চিকিৎসকদের মতে, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। জাপান টোব্যাকোর এক কর্মকর্তা জানান, প্রতিদিন ওই সময় কর্মচারীরা টাকার ব্যাগ নিয়ে ব্যাংকে যেতেন। তবে আজ সালমান ওই ব্যাগে ল্যাপটপ নিয়ে বের হয়েছিলেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, চিকিৎসকেরা আহত সালমানকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই কর্মীর কাছ থেকে টাকার ব্যাগ নেওয়াই ছিনতাইকারীদের উদ্দেশ্য ছিল। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যায় বটিয়াঘাটার চক্রাখালী বাজারসংলগ্ন এলাকায় যুবদলের আরেক সাবেক নেতা অহিদুল ইসলাম ওরফে বাদলকে (৩৫) গুলি করে দুর্বৃত্তরা। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ করে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে সার্জারি ইউনিটে তাঁকে ভর্তি করা হয়। উপজেলার ১ নম্বর জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে অহিদুল ইসলামকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

হামলার এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানিয়েছেন, ঘটনাগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে। সেই সঙ্গে অপরাধীদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।

এর আগে ২৪ অক্টোবর খুলনায় একই দিনে তিনটি পৃথক সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ওইদিন সকালে তেরখাদা উপজেলায় যুবদলের সাবেক নেতা রামিম বিশ্বাস (৩২) গুলিবিদ্ধ হন। একই দিন সন্ধ্যায় নগরের দক্ষিণ টুটপাড়া গাছতলা এলাকায় নিজের দোকানে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন কলেজশিক্ষক ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫)। পুলিশের দাবি, চাঁদাবাজির কারণে ওই শিক্ষক হামলার শিকার হয়েছেন। এছাড়া রাতে নগরের বাবু খান রোডে একটি ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটে। রাতে নগরের বাবু খান রোডে সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করে মুখোশধারী একদল দুর্বৃত্ত।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১০ মাসে খুলনায় গুলি, কুপিয়ে বা অন্য উপায়ে ৭১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় মোট ৬৯টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, অধিকাংশ হত্যাকাণ্ডের পেছনে অস্ত্র ও মাদক ব্যবসা, চাঁদাবাজি, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধ কাজ করছে। খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, ১০ মাসে ৭১ খুন, পেছনের কারণ কী।

এই বিভাগের আরো খবর