1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মানিকগঞ্জের সিংগাইরে বৃদ্ধ বয়সেও জীবনের ঝুঁকি নিয়ে নারিকেল গাছ পরিস্কার করে জীবন যাপন করেন জলিল গাছি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

মানিকগঞ্জের সিংগাইরে বৃদ্ধ বয়সেও জীবনের ঝুঁকি নিয়ে নারিকেল গাছ পরিস্কার করে জীবন যাপন করেন জলিল গাছি

মানিকগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪২ পিএম
শেয়ার করুন

বয়স ৭৫ বছর। শরীর নুয়ে পড়েছে, কপালে বয়সের ছাপ। তবু থেমে নেই জীবনসংগ্রাম। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় নারিকেল কেটে পরিস্কার (গাছ ঝুরে)করে সাত সদস্যের সংসার চালিয়ে আসছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া ইমামনগর গ্রামের আব্দুল জলিল গাছি।
মাত্র ২০ বছর বয়সে নারিকেল গাছ ঝুরা বা পরিস্কারের কাজ শুরু করেন জলিল। এরপর কেটে গেছে ৫ যুগেরও বেশি সময়। এখন তাকে জলিল গাছি নামে এলাকার সবাই চিনেন। মানিকগঞ্জ ও সিংগাইরের বিভিন্ন গ্রামে ঘুরে গাছের মালিকদের অনুরোধে নারিকেল গাছ পরিষ্কার ও পরিচর্যার কাজ করেন তিনি। গাছের মাথায় উঠে শুকনা ডাওগা বা ডাল কাটা, গাছের গুচ্ছ ও গোড়া পরিষ্কার এবং নারিকেল পেড়ে দেওয়াই তার কাজ। জীবনের ঝুঁকি নিয়ে উঁচু গাছে উঠতে হয় তাকে।
জানাগেছে, জলিল মিয়ার সংসারে স্ত্রী, এক ছেলে, ছেলের বউ, দুই নাতি ও এক নাতনিসহ সাতজন সদস্য। তার ছেলে গাজীপুরের একটি সুতার কারখানায় কাজ করেন। মাসে ১০ হাজার টাকা বেতন পান। সাত সদস্যের সংসারের ব্যয় মেটাতে এ আয় যথেষ্ট না। তাই সংসারের বাড়তি খরচ মেটাতে বৃদ্ধ বয়সেও ঝুঁকির কাজ করতে হচ্ছে জলিলকে।
জলিল মিয়া বলেন, ২০ বছর বয়স থেকে গাছ ঝুরার কাজ করছি। এ কাজ করেই ৫০ বছরের বেশি সময় ধরে সংসার চালাচ্ছি। আগে দিনে অনেক গাছে উঠতে পারতাম। এখন বয়স হয়েছে, শরীর আগের মতো চলে না। অভাবের সংসার। তাই এখনো বাধ্য হয়ে মাসের ১০/১৫ দিন জীবনের ঝুঁকি নিয়ে নারিকেল গাছ ঝুড়ার কাজ করি।
স্থানীয়রা জানান, ৭৫ বছর বয়সেও কারও কাছে হাত না পেতে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন জলিল। দীর্ঘদিন ধরে সততার সঙ্গে কাজ করে আসছেন তিনি। তবে বয়স ও পারিবারিক আর্থিক সংকট বিবেচনায় সরকারি-বেসরকারি সহায়তা পেলে জীবনের শেষ সময়টা কিছুটা স্বস্তিতে কাটাতে পারবেন তিনি।
তারা আরও জানান, উঁচু গাছে উঠে নারিকেল গাছ পরিষ্কার ও পরিচর্যার পুরোনো পেশাটি এখন অনেকটাই বিলুপ্তির পথে। এর মধ্যেও জলিল মিয়ার পাঁচ দশকের শ্রম ও জীবনসংগ্রাম পরিশ্রমী মানুষের অনন্য উদাহরণ হয়ে আছে।

এই বিভাগের আরো খবর