1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে তদন্তের দাবি পরিবারের জ্বালানি খরচ বৃদ্ধিতে বিশ্বভ্রমণ বাতিল বিলাসবহুল প্রমোদতরী এমভি ওডিসির সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর তাহসিফের বন্ধু কে এই দ্বীপ ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে হেরোইন—কুড়িগ্রামে গ্রেফতার ৩

নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এক বৃদ্ধ মুদি দোকানি জনতার হাতে আটক।
৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানি বৃদ্ধকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত মোজাম্মেল হক মজা পারইল গ্রামের হাটখোলাপাড়ার মৃত আব্দুল প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, ওই শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে স্কুলে যায়। সকাল আনুমানিক ১১ টার দিকে স্কুলের পাশ্বর্বতী মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে দোকানি মোজাম্মেল হক মজা।এ সময় শিশুটি চিৎকার করতে লাগলে স্থানীয় লোকজন এসে মজাকে আটকসহ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মজাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এই বিভাগের আরো খবর