1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক - আজকের কাগজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে রেস্টুরেন্ট ও দোকানকে জরিমানা ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে গোপন স্থানে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলেই গুম: চিফ প্রসিকিউটর দুই ধনী দেশ থেকে জাবেদ-নজরুলের নথি দুদকের হাতে ‎নারী নিয়ে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় ববি ছাত্রদলের দুই নেতাকে মারধর

নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এক বৃদ্ধ মুদি দোকানি জনতার হাতে আটক।
৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার পারইল বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোজাম্মেল হক মজা (৭০) নামে এক মুদি দোকানি বৃদ্ধকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত মোজাম্মেল হক মজা পারইল গ্রামের হাটখোলাপাড়ার মৃত আব্দুল প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, ওই শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে স্কুলে যায়। সকাল আনুমানিক ১১ টার দিকে স্কুলের পাশ্বর্বতী মোজাম্মেল হক মজার দোকানে খাবার জিনিস কিনতে যান। এ সময় ওই শিক্ষার্থীকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে দোকানি মোজাম্মেল হক মজা।এ সময় শিশুটি চিৎকার করতে লাগলে স্থানীয় লোকজন এসে মজাকে আটকসহ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ব্যবসায়ী মজাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

এই বিভাগের আরো খবর