1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় স্বর্নকারকে হত্যা ৬ ভরী স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা লুট - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

নওগাঁয় স্বর্নকারকে হত্যা ৬ ভরী স্বর্ণালংকারসহ ৭ লাখ টাকা লুট

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৭ পিএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে অলিফ চন্দ্র দত্ত (৫২) নামে এক স্বর্ণকার নিহত হয়েছে।
এসময় তার কাছে থেকে ৬ ভরি স্বর্ণালংকার ও নগত ৭ লক্ষ টাকা লুটকরে করে নিয়ে যায় তারা।
৭ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দুলালপাড়া তার নিজ বাড়ির অদুরে গলির মধ্যে এ ঘটনা ঘটেছে। এ হত্যাকান্ডের ঘটনার প্রায় একশ মিটার দুর থেকে একটি চাইনিচ কুড়াল উদ্ধার করেছে পুলিশ।স্থানীয়দের ধারণা এই চাইনিচ কুড়াল দিয়েই অলিফকে হত্যা করা হয়েছে।
নিহত অলিফ চন্দ্র দত্ত উপজেলা সদরের দুলালপাড়ার বাসিন্দা মৃত সুনীল চন্দ্র দত্তের ছেলে।নিহত অলিফ শহরের মধ্য বাজার এলাকার দত্ত জুয়েলার্সের মালিক। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো ওইদিন তার স্বর্ণকারের দোকান বন্ধ করে নিজ বাড়ি ফিরছিলেন অলিফ।রাত সাড়ে ৮ টার দিকে বাড়ির অদুরে একটি গলি রাস্তার মধ্যে পৌঁছলে দুষ্কৃতকারীরা তার মাথার পিছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।এসময় তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার কাছে থাকা প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অলিফকে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজে নেয়া হলে রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ​নিহত অলিফ চন্দ্র দত্তের ছোট মেয়ে তমালিকা দত্ত বলেন, তার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সঙ্গে জরিতদের দ্রুত গ্রেফতার ও তদন্ত করে শাস্তি নিশ্চিত করার দাবী জানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং এঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্তের মাধ্যমে তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এটি কেবলই ছিনতাই নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি

এই বিভাগের আরো খবর